বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে বসেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে আসেন। তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে কথা বলছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন