রংপুর-রাজবাড়ী-পাবনা-ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

সরকার চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। 

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর