১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

আগামী ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস। বৃহস্প‌তিবার (২ এপ্রিল) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দি‌য়ে‌ছে দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল।

যদি পোল্যান্ড শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয় তবে আপনাকে পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য আপডেট পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। যে কোনো অনুসন্ধান বা দিক-নির্দেশনার জন্য দূতাবাস দয়া করে আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর