অটোগ্যাসের দামেও বড় লাফ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো পাশাপাশি ভোক্তা পর্যায়ে বড় ব্যবধানে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

এ ছাড়া ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বিইআরসি। এতে ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় উঠে গেছে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম।

নতুন আদেশে চলতি এপ্রিল মাসের জন্য সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর