গাড়িতে ৩০ শতাংশ জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা। সর্বশেষ নীতি অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ কমানো হবে ৩০ শতাংশ।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ব্যয় কমাতে মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত হয়। আজ শুক্রবার বৈঠকের সিদ্ধান্তের বিস্তারিত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী- সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। এই তালিকা থেকে বাদ যাবেন না প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ ছাড়া সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ ও অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় কমাতে হবে ৫০ শতাংশ। ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর