দুর্গম পাহাড়ে জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের উদ্বোধনে সেনাপ্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাসে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমে সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের জন্য শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা ও কৌশলগত দক্ষতা অর্জনে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও আরও উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ডিং জেনারেল অফিসার, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর