বাস ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করবে মন্ত্রণালয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ এএম

বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে খসড়া প্রস্তাব চূড়ান্ত করবে মন্ত্রণালয়। মালিক সমিতির সাথে বৈঠকের পর এ সিদ্ধান্তর কথা জানান বিআরটিএ চেয়ারম্যান। রবিবার (১৯ এপ্রিল) সন্ধায় মালিক সমিতির সঙ্গে বিআরটিএর এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

জানা যায় বাস-ট্রাকের জ্বালানি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এবং মালিকরা। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে জানা যায়, সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার প্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া প্রস্তাব করা হয়। তারপর সেটি বিশ্লেষণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন