সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৭:১৪ এএম

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ অবস্থায় রবিবার (১৭ মে) সকাল ৯টার মধ্যেই দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। 

এর আগে শনিবার (১৬ মে) রাতে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন