ঈদে ট্রেনে ফিরতি যাত্রার ২ জুনের টিকিট বিক্রি আজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:২১ এএম

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৩ মে) দেওয়া হবে ২ জুনের টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে ও ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এ ছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

গত ১৩ মে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন ২৩ মে যাত্রার টিকিট কেনেন যাত্রীরা।

এ ছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন