পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মোদীর শুভেচ্ছাকে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদ-উল-আজহার আনন্দের মুহূর্তে আমাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক যেন পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌজন্যের ভিত্তিতে আরও দৃঢ় হতে থাকে-এই কামনা করি।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই জবাবে এ ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
