ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা (বেড) ফাঁকা রাখা হবে। পাশাপাশি পরীক্ষায় ৮০% ছাড় পাবে রোগীরা। সেই সঙ্গে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে।

এ ছাড়া হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর