বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:০০ পিএম

বাজারে নিত্যপণ্যের সরবরাহ সন্তোষজনক থাকায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।
 
তিনি জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।
 
এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন,  চাল মজুত ও সরবরাহে কোন ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর