কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবসের সংহতি ফুটবল: চ্যাম্পিয়ন রোহিঙ্গা দল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

মানবিক সংস্থা ও সরকারি দলকে হারিয়ে শিরোপা জিতল আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনবিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজিত এক ব্যতিক্রমী সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ফুটবল দল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই টুর্নামেন্টটি ফুটবল, বন্ধুত্ব ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

মানবিক সংস্থা ও সরকারি দলকে হারিয়ে শিরোপা জিতল আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনরোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ক্যাম্পভিত্তিক ‘আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন’-এর খেলোয়াড়দের নিয়ে গঠিত রোহিঙ্গা দলটি মানবিক সহায়তা কর্মী ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা লুফে নেয়। ৩৩টি শরণার্থী ক্যাম্পের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দলটির ট্রফি জয়ের পর পুরো মাঠ সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

মানবিক সংস্থা ও সরকারি দলকে হারিয়ে শিরোপা জিতল আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনরোহিঙ্গা দলের অধিনায়ক আপতার হোসেন গর্ব প্রকাশ করে বলেন, “আমরা আশা করি, একদিন নিরাপদে নিজ দেশে ফিরতে পারব এবং আবার নিজেদের দেশের হয়ে ফুটবল খেলতে পারব।” দলের কোচ এমদাদ উল্লাহ জানান, খেলাধুলা শরণার্থীদের প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম থেকে মুক্তির সুযোগ করে দেয়।

ম্যাচ শেষে ইউএনএইচসিআর বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন শরণার্থীদের দৃঢ়তার প্রশংসা করেন এবং বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর অসাধারণ উদারতার প্রতি কৃতজ্ঞতা জানান। এবারের বিশ্ব শরণার্থী দিবসের প্রতিপাদ্য “যতক্ষণ না সবাই নিরাপদ”-এর আলোকে আয়োজিত এই টুর্নামেন্টটি মূলত শরণার্থী তরুণদের প্রতিভা, স্বপ্ন এবং পারস্পরিক সংহতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরেছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর