মালয়েশিয়া-চীন সফর শেষে মা-বাবার কবর জিয়ারতে প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি আবার কাজে যোগ দেন।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর