দুই পা হারানো আবুল হোসাইনকে হুইলচেয়ার দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কসবায় আয়োজিত এক অনুষ্ঠানে আবুল হোসাইনের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
এ সময় আতাউর রহমান সরকার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সামাজিক কাজ করি। সমাজের অসহায় মানুষের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবিরের সভাপতি জুলফিকার রাফি, কসবা উপজেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা ও কসবা পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য শামিম রেজা।
পরে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১ থেকে ৩০ সেপ্টেম্বর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণসংযোগ করেছে দলটি। কসবা জনতা টাওয়ারের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভার মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমানী, কসবা পৌরসভা জামায়াতের আমির হারুন অর রশীদ, সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন ও সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক।
