রাজবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উৎযাপিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম

জেলা প্রতিনিধি(রাজবাড়ী):-
বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যলয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহ- সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জব্বার ফকির,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ১/১১ আন্দোলনের অগ্রসেনা রাজবাড়ী ২ শেখ সোহেল রানা টিপু।
শেখ সোহেল রানা টিপু তার বক্তব্যে বলেন, “বাঙালির মুক্তির দিশারি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী হিসেবে দেশের মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা ভাবনা করে সব সময় সবাই কে অনুপ্রেরণা ও সৎ সাহস যুগিয়েছেন এই মহীয়সী নারী,তিনি ছিলেন বাংলার মানুষের ভালোবাসার মূর্ত প্রতীক। যে নারীর সাহসী পদক্ষেপ এর কারণে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা।”

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন