বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক ক্রিল লেন্ডার উইবার। তার হারানো ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান ক্রিল।
ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্যমতে হলুদ কটি পরিহিত লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে।
এরপর ক্রিল লেন্ডার ওয়েবার তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে সটকে পড়ে।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় এসে বিষয়টি জানালে থানা পুলিশ তার ম্যাগবুক ট্র্যাক করে হারানো ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
সদর থানার ওসি মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি এনআইডি না থাকায় অনলাইনে তার জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে সদর থানা পুলিশের টিম হারানো জিনিসপত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
