বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ এএম

 

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাই ইউনিয়নের কুরনিপাড়া এলাকার কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ছাগিরা খাতুন (৫) এবং আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না খাতুন (৪)। তারা প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের একজন অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে পরিবারের লোকজন শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাগিরার বাবা জাকির হোসেন পুকুরে নেমে খোঁজাখুঁজির সময় তাদের পানিতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের জানান,দআইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর