আব্দুল আজিজ ফাউন্ডেশনের জার্সি উন্মোচন

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর গ্রামের “আব্দুল আজিজ ফাউন্ডেশন” এর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুজাতপুরে নিজ প্রাঙ্গণে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম বেপারী, মোঃ লিটন বেপারী।

আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির বেপারী’র ব্যক্তিগত উদ্যোগে এই জার্সি উপহার দেওয়া হয়।

প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ কবির বেপারী মুঠোফোনে বলেন, খেলাধুলা হল যুবসমাজের জন্য কল্যাণের পথ। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাধুলা যুবসমাজকে মাদকসহ নানান অপরাধ থেকে দুরে রাখে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফয়েজ আহাম্মেদ মাহিন’ এর সভাপতিত্বে ও মোঃ হাসান বেপারী পরিচালনায়।

মোঃ হাসান বেপারী বলেন, আজ আমাদের নন্দলালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে H.sc ব্যাচ ২০২৭ এর প্রতিপক্ষ আব্দুল আজিজ ফাউন্ডেশন ফুটবল টিম অংশগ্রহণ করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৬ষ্ঠ ম্যাচ অংশগ্রহণ করবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন