রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যে প্রত্যাহারের দাবি মুহিউদ্দীন রাব্বানীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি এবং স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। 

মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে প্রতিবাদ জানান মুহিউদ্দিন রাব্বানী। 

তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির দায়িত্বশীল ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বক্তব্যের উদ্দেশ্য যা-ই হোক, ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে জনমনে উদ্বেগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বলেন, ইসলামের মৌলিক আকিদা হলো, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি এক ও অদ্বিতীয়; সমগ্র সৃষ্টি তারই মুখাপেক্ষী। তাই মুসলমানদের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন