ফের ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম বিমানের ফ্লাইট স্থগিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ এএম

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মামগামী রুটের ফ্লাইট স্থগিত করেছে। আগামী রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত ওই রুটে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এই তথ্য জানানো হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ছাড়াও রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্থগিত ফ্লাইটসমূহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রা সূচি যথাসময়ে জানানো হবে।

অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর