২০২৬ সালের ব্যালন ডি’অর-এর চূড়ান্ত র্যাঙ্কিং প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে পুরস্কারজয়ী হ্যারি কেইনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এবং স্পেন ও বার্সেলোনা ফরওয়ার্ড লামিন ইয়ামাল রয়েছেন তৃতীয় স্থানে।
প্রকাশিত তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের রদ্রি। পঞ্চম আর্জেন্টিনার লিওনেল মেসি, ষষ্ঠ স্থানে জর্জিয়া ও পিএসজি ফরওয়ার্ড খভিচা কাভারাস্খেলিয়া, সপ্তম স্থানে ফ্রান্সের উসমান দেম্বেলে ও অষ্টম স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড।
২০২৫-২৬ সিজনে জার্মান বুন্দেসলিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট করেও তালিকার নবম স্থানে রয়েছেন মাইকেল অলিসে এবং দশম স্থানে স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ রয়েছেন।
এরপর যথাক্রমে ১১তম জুড বেলিংহাম, ১২তম পাউ কুবারসি, ১৩তম আশরাফ হাকিমি, ১৪তম ভিতিনিয়া ও ১৫তম ডেকলান রাইস।
১৬তম স্থানে ফেরান তোরেস, ১৭তম ভিনিসিয়ুস জুনিয়র, ১৮তম মার্ক কুকুরেয়া, ১৯তম জোয়াও নেভেস এবং ২০তম উইলিয়ান পাচো রয়েছেন। তালিকার ২১তম স্থানে গ্যাব্রিয়েল, ২২তম লাউতারো মার্তিনেজ, ২৩তম নুনো মেন্দেস, ২৪তম লুইস দিয়াজ এবং ২৫তম স্থানে রয়েছেন মারকিনিয়োস।
এ ছাড়া ২৬তম হয়েছেন দায়ো উপামেকানো, ২৭তম ব্রুনো ফার্নান্দেজ এবং ২৮তম জুলিয়ান কুইনোনেস। ২৯তম স্থান ভাগাভাগি করেছেন উইলিয়াম সালিবা ও সাদিও মানে।
