কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।

তিনি জানান, সন্ধ্যার দিকে মিরপুর সড়কের দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয় এবং সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

ভিডিওতে দেখা যায়, অর্ধশত লোক নিয়ে মশাল মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যরা।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের নির্দেশনায় এ মশাল মিছিলটি হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর