সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর অসাধারণ গোলে ব্যবধান দ্বিগুণ করেছে স্বাগতিকরা। প্রথমার্ধের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিতের কাছে। তার প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠান তিনি।
এরপর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় দুই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল।
