এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হোসেনসহ জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হংকং জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’। ২১ নভেম্বর আফগানিস্তান ও ২৩ নভেম্বর শ্রীলঙ্কার দলের সঙ্গে বাংলাদেশের আরও দুটি ম্যাচ।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
বাংলাদেশ ‘এ’ দল
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব।
