এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে যান। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে অবস্থানকালে মুঠোফোনে কল করে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এক ব্যক্তি। একই সঙ্গে তাকে টুকরা টুকরা করে হত্যার হুমকিও দেওয়া হয়।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, বিকেল ৫টা ২৯ মিনিটে মাহমুদা আলমের মুঠোফোনে কলটি আসে। হুমকিদাতার সঙ্গে তার ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠানো হয়েছে।
অডিওতে তরুণ কণ্ঠের ওই ব্যক্তিকে মাহমুদা আলমকে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ এরপর তিনি বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৭ দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি।
