জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত কমিটি ভুয়া

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে এ কমিটি প্রচার করা হচ্ছে। এর সঙ্গে দলের কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে সংগঠনের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। প্রচারিত এ কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দলটি।