নোয়াখালীতে হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন বিনামূল্যে ইফতার বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম

হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন নোয়াখালী শহরের বিভিন্ন জায়গা, সদর হাসপাতাল ও এতিমখানায় বিনামূল্যে ইফতার বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রথম রমজান থেকেই তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তারা।

হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইয়াসিন আলম রকি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা অসহায় ও দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়িয়েছি।
হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম রকি বলেন, আমরা চাই সমাজের অসহায় দরিদ্র মানুষরা যাতে বিনামূল্যে ইফতার করতে পারে।

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন বিনামূল্যে ১৫০ জন অসহায় ও দরিদ্র বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। আমরা শহরের বিভিন্ন জায়গা, সদর হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় আমাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছি। পুরো রমজান ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। আমরা চাই সমাজের বিত্তশালীরাও এ কার্যক্রমে অংশগ্রহণ করুক।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন