ঈদ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম জামির উল ইসলাম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পিএম

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জামির উল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক গরীব অসহায় ও দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক ফাতেমা আক্তার নিজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী,পুরুষ ও শিশুদের হাতে নতুন শাড়ি, পাঞ্জাবি, পায়জামা ও কামিজ তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জামির উল ইসলামের সহধর্মিণী মেরিনা ইসলাম, সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল মতিনের সহধর্মিণী সালেহা মতিন, সমাজসেবক মোঃ শাহিনুল হক, বীর মুক্তিযোদ্ধা জামির উল ইসলামে পুত্র বেসরকারি চাকুরিজীবী মো: জোবায়েদ উল ইসলাম,সাংবাদিক তাছিন জামানসহ অনেকে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক ফাতেমা আক্তার বলেন, আমরা সব সময়ই গরীব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকতে চাই। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর