এমপি আনোয়ারুল আজিম হত্যাকান্ড, কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া গেলো মাংস ও চুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:৩০ এএম

কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক, বর্জ্য যাওয়ার পাইপলাইন থেকে পাওয়া গেছে মাংসের টুকরা, চুল এবং হাড়। সিআইডির তদন্তকারীদের সন্দেহ, এ সব নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য মাংসের টুকরা এবং চুলের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সিআইডির কাছে সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। এমপি খুনে আটক তিন জন এবং পশ্চিমবঙ্গে আটক জ়ুবায়েরকে জেরা করে এমনটাই সন্দেহ হয়েছিল হারুনের।

আলোচিত এই হত্যাকাণ্ডে ঢাকা ও কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি প্রধান জানান, আনোয়ারুল আজীম ১২ মে কলকাতায় যাওয়ার পরদিন ফাঁদে ফেলে তাঁকে ওই ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। আলামত মুছে ফেলার জন্য তাঁর দেহ টুকরা টুকরা করে ছড়িয়ে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে ওঠার পর আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়। মঙ্গলবার ওই ভবনের সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা।

আলোচিত এই হত্যাকাণ্ডে ঢাকা ও কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, আনোয়ারুল আজীম ১২ মে কলকাতায় যাওয়ার পরদিন ফাঁদে ফেলে তাঁকে ওই ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। আলামত মুছে ফেলার জন্য তাঁর দেহ টুকরা টুকরা করে ছড়িয়ে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনসের ওই ফ্ল্যাটের পয়োনিষ্কাশন নালা ধরে সেপটিক ট্যাংকে তল্লাশি চালানো হয়। পরে ডিবি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ‘আমরা বাড়ির সুয়ারেজ লাইন ধরে তল্লাশি চালিয়েছি। পরে সেপটিক ট্যাংকে অনেকগুলো মাংসের টুকরা পেয়েছি।’

কলকাতায় অবস্থানরত ঢাকা ডিবির কর্মকর্তারা সকালে সেখানকার পুলিশকে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশির অনুরোধ জানান। পরে কলকাতা পুলিশ তল্লাশি চালায়।

তদন্তসংশ্লিষ্ট ডিবির একটি সূত্র জানায়, আনোয়ারুল খুনের ঘটনায় ঢাকার মামলায় গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে লাশ খণ্ড খণ্ড করার বিষয়টি এসেছে। লাশের মাংসের কিছু অংশ বাথরুমের কমোডে ফ্ল্যাশ করে দেওয়ার কথা জানান আসামিরা। এই বর্ণনা অনুযায়ী ধারণা করা যায়, উদ্ধার হওয়া দেহের খণ্ডিত অংশগুলো আনোয়ারুলের হতে পারে।

এর আগে লাশের সন্ধানে গত বৃহস্পতিবার থেকে লাশের সন্ধানে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের জিরানগাছা বাগজোলা খালসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। গতকালও ঢাকার গোয়েন্দা দলের উপস্থিতিতে কলকাতার এ খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে সেখানে লাশের কোনো চিহ্নও পাওয়া যায়নি। যেই অস্ত্র দিয়ে আনোয়ারুলের মরদেহ কাটার কথা বলা হয়েছিল, সেগুলোও উদ্ধার করা সম্ভব হয়নি।

তদন্তকারীরা জানান, বাংলাদেশে গ্রেপ্তার তিনজন ও ভারতে গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী লাশ পেতে তল্লাশি চালানো হয়। গতকাল কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা গ্রুপের (ডিএমজি) সহায়তায় দেহাংশ খোঁজা হয়। বাগজোলা খালের দুই পাশ থেকে মাছ ধরার জাল ফেলে চলে তল্লাশি অভিযান। খালটি প্রশস্ত হওয়ায় নৌকায় চড়ে জাল ফেলেও খোঁজা হয় লাশ।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো আমরা যাচাই-বাছাই করছি। কলকাতা পুলিশের সঙ্গেও আমরা তথ্য বিনিময় করছি। এর মাধ্যমে আশা করছি ইতিবাচক ফল পাওয়া যাবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন