আরসার নেতা মৌলভী আকিজসহ ৫ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৪:০১ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা জামিলুল হক।

তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর