ভয়ংকর ভূমিধসে গুঁড়িয়ে গেল ভারতের তিস্তা বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র

ভয়ংকর ভূমিধসে গুঁড়িয়ে গেছে ভারতের সিকিম রাজ্যে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাধের বিদ্যুৎ কেন্দ্রটি ভূমিধসে গুঁড়িয়ে যায়।

সবাইকে আগে থেকেই সরিয়ে নেয়ার কারণে কোনো হতাতের ঘটনা ঘটেনি। ভিডিওতে দেখা গেছে, পাহাড় ধসের ফলে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে যায়।

৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়।
২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। এছাড়া ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *