বাগানবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া

নিউজ ডেস্ক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাগানবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া।

স্থানীয় রাজনীতি ও সামাজিক মহল, জনসম্মুখে, কর্মীবান্ধব এবং তরুণ সমাজের প্রতিনিধিদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ে দাষিত্ব পালন করে আসছেন। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

স্থানীয় তরুণ ও প্রবীণদের মতে, মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া একজন পরিচ্ছন্ন, সং ও জনবান্ধব নেতা। ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পারবেন বলে তাদের বিশ্বাস।

শাহাদাত হোসেন ভুইঁয়া মুঠোফোনে বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। জনগণের দোয়া ও সমর্থন পেলে বাগানবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন