বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ PM

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। শাখা ছাত্রদলের আহবায়ক ডা. তানজিম রুবাইয়াত আফিফের তত্বাবধানে রোববার (২২ নভেম্বর) দুপুরে রমনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করা হয়।

শিশুদের সাথে কেক কাটা, দুপুরের খাবার খাওয়ার পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলার আয়োজন ছিল, আরও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইমরানুজ্জামান ফরহাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি ডা. সাইফুল ইসলাম হাসান, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম হোসেন লিফাত, সাবেক দপ্তর সম্পাদক ডা. মাহফুজুর রহমান মনি, সাবেক সহ-সম্পাদক ডা. রাসেল হোসেন; শহীদ মনসুর আলি মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান রুদ্র; ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক ডা. জিহাদুল মোতালেব মার্শাল, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান আমিন ফাহিম, সদস্য সচিব জোবায়েল আলম পাভেল।

উল্লেখ্য, শিশুদের সঙ্গে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ প্রশংসা করেছেন।