মায়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম চাঁদপুর-২ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান- সাজেদুল হাসান বাবু (বাতেন) এর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতীলীক ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর