মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান: আসিফ নজরুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ এএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান।  

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন