শেষ ম্যাচে অনন্য দুই রেকর্ডের সামনে মেসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ এএম

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যেন সব বাধাই ভেঙে চলেছেন। চলতি মৌসুমের শেষ ম্যাচটি তার নামের পাশে এমন দুটি অনন্য কীর্তি যোগ করতে পারে, যা লিগের দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলারই অর্জন করতে পারেননি।

৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক এই শেষ ম্যাচে মাঠে নামছেন ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক মহাকাব্য লেখার সুযোগ নিয়ে। ওয়ার্ল্ডসকারটকের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি বর্তমানে ২৬টি গোল নিয়ে এমএলএসে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালাস ফরোয়ার্ড পিটার মুসা ২২ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছে। এর ফলে মেসির সামনে এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার গোল্ডেন বুট জেতার সুযোগ।

লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলারই অর্জন করতে পারেননি। সেই সাথে  এই পুরস্কারটি নিজের করে নিলে তিনি এমএলএসের ইতিহাসে ২য় বার গোল্ডেন বুট জয়ী মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখাবেন। এর আগে প্রিকি, টেইলর টুয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ন্ডোলোভস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস রয়েছেন এই র্কীতি গড়েন। এই আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমে ইন্টার মায়ামির সাফল্যের মূল কাণ্ডারি হয়ে উঠেছেন।

লিগে ৩০ ম্যাচে মাঠে নেমেই ২৬ গোল করার পাশাপাশি ১৪ গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি। যা তাকে এ বছরের বর্ষসেরাসহ সব ধরনের ব্যক্তিগত পুরস্কারের প্রধান দাবিদারে পরিণত করেছে।

আগামীকাল রোববার শার্লট এফসি-র বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি, যা মেসির সামনে মুসার ওপর গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। ডালাসের স্ট্রাইকার যদি এই ব্যবধান কমাতে না পারেন, তবে গোল্ডেন বুট আবারো এই আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে।
 
সেই সাথে যুক্ত হবে এমন এক অনন্য রেকর্ড, যা লিগের ইতিহাসের সেরা সেরা গোলদাতাদের কাছেও আজীবন অধরা রয়ে গেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন