আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে, নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান এবং জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন।

আন্দোলনে গুলিবিদ্ধ ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ৮ জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল পরিচালক জানান, আইসিইউ-তে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ ৪ শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন- বলেও জানান তিনি।

তিনি বলেন, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক’সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন