প্রশিক্ষণে বিস্ফোরণ, ভিয়েতনামের ১২ নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের বিশ্বাস সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে।

খবরে বলা হয়, সোমবার রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। নিহতদের অধিকাংশের মৃতদেহ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর