১৫ কোটি টাকার কম্বল কিনবে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

শীতার্থদের জন্য ১৫ কোটি টাকার কম্বল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব কম্বল কিনবে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৩ লাখ টাকা করে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন এবং জেলা প্রশাসকরা তার উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন