আইটি ও টেলিকম ক্যাটাগরিতে আইসিএমএবি সিলভার অ্যাওয়ার্ড পেল রবি

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড জিতল রবি
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড জিতল রবি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি মর্যাদাপূর্ণ ‘১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আইটি ও টেলিযোগাযোগ ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে ‘সিলভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান রবির কর্মকর্তাদের হাতে এই সম্মাননা তুলে দেন। করপোরেট গভর্ন্যান্স, আর্থিক স্বচ্ছতা এবং টেকসই ব্যবসায়িক নীতি অনুসরণের ক্ষেত্রে উৎকর্ষতা প্রদর্শনের জন্য রবিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার প্রাপ্তিতে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্বশীল ব্যবসায়িক পরিচালনার প্রতিফলন। স্বচ্ছতা ও টেকসই পদক্ষেপ বজায় রেখে আমরা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” মূলত দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি ও অংশীজনদের প্রতি দায়বদ্ধতার কারণেই রবি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।