দেশজুড়ে রিয়েলমি সি১০০আই-এর বিক্রি শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:৪০ পিএম

দেশজুড়ে রিয়েলমি সি১০০আই-এর বিক্রি শুরু: ব্যাটারি চ্যাম্পিয়নে মজেছে তরুণরাদেশের স্মার্টফোন বাজারে অভূতপূর্ব সাড়া ফেলার পর তরুণদের প্রিয় ব্র্যান্ড রিয়েলমির নতুন স্মার্টফোন ‘সি১০০আই’ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ৭ মে থেকে ৯ মে পর্যন্ত চলা ফার্স্ট সেল ক্যাম্পেইনের ব্যাপক সাফল্যের পর এখন সব ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড আউটলেটে ফোনটি উন্মুক্ত করা হয়েছে।

রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ‘টাইটান’ ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর বডি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম। এতে ১২০ হার্জ আলট্রা-স্মুথ ডিসপ্লের পাশাপাশি রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ও ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান।

ডন পার্পল ও ডাস্ক গ্রে রঙে পাওয়া এই ফোনের ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর