পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

আজ ডিএসইর লেনদেন ১৬৫১ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২০৭ ও ২২২৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এক হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৩২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টি কোম্পানির, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর