স্মার্টফোনের বিকল্প হিসেবে কেন বাড়ছে ট্যাবের চাহিদা?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

পেশাজীবী ও শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে ট্যাব: বাজারে এলো শাওমির নতুন প্যাড
পেশাজীবী ও শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে ট্যাব: বাজারে এলো শাওমির নতুন প্যাড

এক সময়ের গেমিং ক্রেজ ছাড়িয়ে এখন পেশাজীবী ও শিক্ষার্থীদের দৈনন্দিন কাজের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠছে ট্যাবলেট বা প্যাড। নোট নেওয়া, প্রেজেন্টেশন রিভিউ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধার কারণে কর্পোরেট তরুণদের মধ্যে প্যাডের জনপ্রিয়তা পুনরায় বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা মেটাতে প্রযুক্তি জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে ‘রেডমি প্যাড ২ প্রো’ সিরিজের নতুন দুটি ভার্সন।

নতুন এই সিরিজের ৫জি ভার্সনটিতে ই-সিম ও ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা থাকায় স্মার্টফোনের মতোই কথা বলা যাবে। ১২.১ ইঞ্চির বিশাল ডিসপ্লেতে চোখের সুরক্ষার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ১২০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি এবং অন্য ফোন চার্জ দেওয়ার জন্য ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।

কোয়াড স্পিকারের বাস্তবসম্মত সাউন্ড ভার্চুয়াল মিটিং ও অনলাইন ক্লাসের অভিজ্ঞতাকে আরও সহজ করবে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ প্যাডটির ওয়াইফাই ভার্সনের দাম ৩৭,৯৯৯ টাকা এবং ৫জি ভার্সনের দাম ৪৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর