দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রিয়েলমি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি
দেশের স্মার্টফোন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ২০২৬ সালের প্রথমার্ধে শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবুতে এক নম্বর অবস্থান অর্জন করেছে রিয়েলমি। দারাজের সেলস পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) ও ইনডেক্স স্কোর—উভয় সূচকেই ব্র্যান্ডটি শীর্ষে রয়েছে।

দারাজের সাম্প্রতিক ৬.৬ মেগা ক্যাম্পেইনেও রিয়েলমি ‘নম্বর ওয়ান বেস্ট-সিলিং স্মার্টফোন ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি দেশের অন্যতম টেক-রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতে স্মার্টফোন বিক্রির জিআইএস সূচকেও ব্র্যান্ডটি এক নম্বর স্থান অধিকার করেছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এবং বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর এই ব্র্যান্ডটি ডিজিটাল-ফার্স্ট ক্রেতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। রিয়েলমির এই দুর্দান্ত অর্জন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অনলাইন স্মার্টফোন বাজারে তাদের ধারাবাহিক ও শক্তিশালী নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর