বাংলাদেশের বাজারে শাওমি নিয়ে এলো ‘রেডমি প্যাড ২’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৫৩ এএম

৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন ‘রেডমি প্যাড ২’। ৯.৭ ইঞ্চির এই ট্যাবলেটটি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও গেমারদের প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা ও বিনোদনের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার নিশ্চিত করবে।

ট্যাবলেটটিতে রয়েছে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর। মাত্র ৭.৪৪ মিলিমিটার হালকা-পাতলা ডিজাইনের এই ডিভাইসে সারাদিন ব্যবহারের জন্য ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি দেওয়া হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই এটি একটি আদর্শ ডিভাইস। গ্রাফাইট গ্রে ও সিলভার রঙে ওয়াইফাই ভার্সনের দাম ২১,৯৯৯ টাকা এবং ফোরজি সেলুলার ভার্সনের দাম ২৪,৯৯৯ টাকা।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর