ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের সন্তান মানসুর আহমেদ সাকী

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

টানা দ্বিতীয় বার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালনের পর ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হলেন চাঁদপুরের কৃতিসন্তান মুফতি মানসুর আহমেদ সাকী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।

নতুন কমিটিতে মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি, মুফতি রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহ-সভাপতি করা হয়েছে।

মানসুর আহমদ সাকী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ- প্রশিক্ষণ সম্পাদক এবং এর আগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ছিলেন।

তিনি জামিআতুস সাহাবা মাদরাসা ঢাকা থেকে দাওরা (মাস্টার্স) সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত হন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ছিলেন।

সাকী চাঁদপুর জেলার মতলব দক্ষিণে জন্মগ্রহণ করেন। তার বাবা দেশবরেণ্য আলম মাওলানা মুহাম্মাদ ফজলুর রহমান পীর সাহেব বাগিচাপুর (রহ.), তিনি মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ এর খলিফা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও জামিআ কোরআনীয়া ফজলুল উলুম মতলব মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, প্রাক্তন প্রধান শিক্ষক, জামিআ ইসলামিয়া ফজলুল উলুম ওয়ারলেস চাঁদপুর,জামিআ কাসেমুল উলুম ঢাকা। মনিরগাঁও মাদরাসার মতলব মনিরগাঁও মাদ্রাসারও সাধারণ সম্পাদক ছিলেন।

কর্মজীবন: মাদরাসায় শিক্ষাগতার পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, জামিয়া ইবরাহীমীয়া কারীমীয়া উত্তরা,তানযীমুল মিল্লাত আল ইসলামিয়া ঢাকা। পরিচালনা করেন তারতিলুল কোরআন মাদরাসা গাজীপুর,রহমানীয়া দারুল উলুম মাদরসা মতলব দক্ষিণ, জামিয়া কোরআনীয়া ফজলুল উলুম মতলব দক্ষিণ।

পারিবারিক জীবন: স্ত্রী আলেমা রাফিয়া আহমদ, তিন মেয়ের জনক।

সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন: সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর (২০০৮-২০১১), বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন।

সামাজিক কার্যক্রম: সভাপতি, আর্দশ যুব সংঘ, মতলব দক্ষিণ চাঁদপুর, ঢাকাস্থ চাঁদপুর ফোরাম, মাওলানা ফজলুর রহমান রহ ফাউন্ডেশন,আহবায়ক,জাতীয় নাগরিক মঞ্চ। এছাড়াও টাইমস বিডির এবং মাসিক আল ফজলের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন