মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় Sp ফ্রেন্ডস জোন বনাম মোহনপুর একাদশ অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নাছির উদ্দিন সরকার।
প্রধান অতিথি বক্তব্য বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে।
মোঃ নাছির উদ্দিন সরকার আরো বলেন, আসুন, আমরা সবাই মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজালাল বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের নেতা নাছির সরকার ও মালেক পাটোয়ারী সহ আরো অনেকে।
সভাপতিত্ব করেন সাতবারিয়া আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেন প্রধান।
সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২- ১ গোলে মোহনপুর একাদশ বিজয়ী হয়।
