উৎসবমুখর পরিবেশে ভারত-নেপালের খেলোয়াড়দের বনানী পূজামণ্ডপ পরিদর্শন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবলে প্রতিনিধিত্ব করতে ঢাকায় অবস্থান করা ভারত ও নেপাল দলের খেলোয়াড়েরা মঙ্গলবার রাতে বনানী পূজামণ্ডপ প‌রিদর্শন করেছেন। সেখানে দুই দলের খেলোয়াড়দের অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরী। 

এ সময় পূজামণ্ডপ ঘুরে দেখেন ভারত ও নেপাল দলের খেলোয়াড়রা। তারা মণ্ডপের পরিবেশ দারুণভাবে উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যান।

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে এবার দুর্দান্ত শুরু করে ভারত। প্রথম ম্যাচ থেকেই দাপট দেখায় তারা। শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। 

উল্লেখ্য, নেপাল ফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হয়। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মালদ্বীপকে ২৭-১৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন