চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত ‘মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’য় নতুন শিক্ষার্থীদের ছবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও আধুনীকায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মাসিয়াত সরকারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে একাধিক আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শুভানুধ্যায়ী বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন: ক্বারী মাওলানা রবিউল ইসলাম (মুহতামিম, রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা), সজীব পাটোয়ারী (চেয়ারম্যান পদপ্রার্থী, ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ), শাহিন কাদির এবং অভিভাবকবৃন্দের মধ্যে সোহেল রানা, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার, সুমি বেগম ও সিমা বেগম।
আয়োজনে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান বলেন, “শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে, চলতি বছর উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে সুনাম কুড়িয়েছে।
শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখা, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
